মাইগ্রেশন
WooCommerce বা Daraz থেকে EazyBiz-এ চলে আসুন
প্রোডাক্ট, ক্যাটাগরি আর ছবি নতুন করে তুলতে হবে না। এক্সপোর্ট ফাইলটি পাঠান — বাকিটা আমাদের টিম করে দেবে।
অনেক উদ্যোক্তা EazyBiz-এ আসতে চান, কিন্তু শত শত প্রোডাক্ট আবার হাতে তোলার কথা ভেবে পিছিয়ে যান। সেই কাজটা আমাদের। আপনি শুধু আগের প্ল্যাটফর্ম থেকে একটি এক্সপোর্ট ফাইল দিন, আমরা আপনার নতুন স্টোরে সব তুলে দেবো।
কী কী নিয়ে আসা যায়
- প্রোডাক্টের নাম, বিবরণ, দাম আর SKU
- প্রোডাক্টের ছবি
- ক্যাটাগরি
- সাইজ, রং-এর মতো ভ্যারিয়েশন
চার ধাপে মাইগ্রেশন
১. আমাদের জানান
হোয়াটসঅ্যাপে মেসেজ দিন — কোন প্ল্যাটফর্ম থেকে আসছেন আর আনুমানিক কতগুলো প্রোডাক্ট আছে।
২. এক্সপোর্ট ফাইল তৈরি করুন
WooCommerce থেকে: WordPress অ্যাডমিনে Products → All Products-এ যান, উপরের Export বাটনে ক্লিক করুন। সব কলাম রেখে Generate CSV চাপুন — একটি CSV ফাইল ডাউনলোড হবে।
Daraz থেকে: Daraz Seller Center-এর প্রোডাক্ট তালিকা থেকে আপনার প্রোডাক্টগুলো Excel ফাইল হিসেবে এক্সপোর্ট করুন। কোথায় পাবেন বুঝতে না পারলে আমাদের জানান, আমরা দেখিয়ে দেবো।
৩. ফাইলটি পাঠান
ফাইলটি হোয়াটসঅ্যাপে পাঠান। আমাদের টিম আপনার EazyBiz স্টোরে প্রোডাক্টগুলো ইমপোর্ট করবে।
৪. মিলিয়ে দেখুন, তারপর লাইভ
ইমপোর্ট শেষ হলে আপনি দাম, ছবি আর ক্যাটাগরি মিলিয়ে দেখবেন। কিছু ঠিক করার থাকলে জানাবেন — সব ঠিক হলে তবেই স্টোর চালু।
পুরোনো স্টোর বন্ধ করতে হবে না
মাইগ্রেশন চলার সময় আপনার আগের স্টোর যেমন চলছে চলতেই থাকবে। EazyBiz-এ সবকিছু ঠিকঠাক দেখার পর নিজের সুবিধামতো সময়ে কাস্টমারদের নতুন স্টোরে নিয়ে আসবেন।
কত সময় লাগে?
প্রোডাক্টের সংখ্যা আর ভ্যারিয়েশনের ওপর নির্ভর করে। ফাইলটি দেখার পর আমরা আপনাকে সময়টা জানিয়ে দেবো।
আর যদি কখনো EazyBiz ছেড়ে যেতে চান? সেটাও সমান সহজ — পড়ুন আমাদের ডাটা নীতি।